মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা আয়েশা মুন্নির লেখা কবিতা “অক্লেশ দেহযাত্রা”

আয়েশা মুন্নির লেখা কবিতা “অক্লেশ দেহযাত্রা”

462
আয়েশা মুন্নির লেখা কবিতা“অক্লেশ দেহযাত্রা ”

অক্লেশ দেহযাত্রা
আয়েশা মুন্নি

এমন কুয়াশা মোড়া সকালে
তোমাকে দেখার তেষ্টা পায়।
নিজের সৎকার করি আবেগ দমাতে
চোখের ঢলে ভেসে বলি কেন ভালোবেসেছিলাম!

হে সৃষ্টিকর্তা, আমাকে ডানা দাও
গমরঙা মেয়ের কাজল রাঙা পাখির উড়াল চোখে
উল্কার মতো জ্বলজ্বলন্ত অমৃতদ্বীপে,
অক্লেশ দেহযাত্রায় আবৃত হবে সাদা কাফন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here