শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা আমেরিকা থেকে কাব্য ভারতী কবি সাহানুকা হাসান শিখার কবিতা “বেলা অবেলা”

আমেরিকা থেকে কাব্য ভারতী কবি সাহানুকা হাসান শিখার কবিতা “বেলা অবেলা”

461
কাব্য ভারতী কবি সাহানুকা হাসান শিখার কবিতা “বেলা অবেলা”

বেলা অবেলা
সাহানুকা হাসান শিখা

মাঝে মাঝে নিজেকে বড্ড
অচেনা মনে হয়।
একটি অজানা পথ দিয়ে
জনম জনম ধরে হাঁটছি
কি ভুল ছিলো, কি বা শুদ্ধ
কিছুই বুঝিনি,
অতীতের তিক্ত অভিজ্ঞতা মিশানো
এক যন্ত্রনাদায়ক মুহুর্ত।
এই নড়বড়ে সেতুর উপর দিয়ে
বর্তমানে চলতে ব্যর্থ।
শোকাহত এক ঝাঁক পাখির আহত
ডানার ঝাপটা।
ছটফট ছটফট করে,ধুকে ধুকে মরে,
কেঁদে উঠে এই প্রাণটা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here