মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “কি দিয়ে কবিতা সাজাই?” লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি নাসরীণ জাহান...

“কি দিয়ে কবিতা সাজাই?” লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি নাসরীণ জাহান রীণা।

621

কি দিয়ে কবিতা সাজাই ? 

                            নাসরীণ জাহান রীণা

আমি কি দিয়ে আজ কবিতা সাজাই ?
চারপাশে কেবলই নাশকতার গন্ধ পাই ।
খটখটে শব্দদের অবাঞ্চিত পায়চারী ,
ধর্ষণ,খুন,ক্ষমতার লড়াই,নগ্নতা,অসভ্যতা ,
অমানবিকতা,সুদ-ঘুষ,অন্যায়ের মতো রূঢ় শব্দগুলোই ধরা দেয় ।
নেতিবাচক শব্দগুলোর মধ্যে কবিতার সুঘ্রাণ অন্তঃত পাই না ।

পলিথিনে মোড়ানো মৃতপ্রায় নিষিদ্ধ প্রজন্ম !
চিৎকারে আমার কবিতার কান ফাটে !
অথচ জায়েজহীনতায় শরীরি স্বাদ আস্বাদন করেছিল নিস্পাপ ভ্রুণের জনক-জননী ।
তাদের কর্ণকুহরে চিৎকার না ফুটে !
এসব কি আমার কবিতায় মানায় ?
তাই ভাবি,কি দিয়ে যে কবিতা সাজাই ?

হেথা-হোথা নগ্ন রক্তাক্ত নারী শরীর ,
সভ্য-সুশীলরাই চেটেছে,ছিঁড়েছে
তারপর করেছে নিথর !
এ ও কি আমি কবিতায় নেবো ?
না, ইচ্ছে করছে না ।

গুজব-গজব, বালিশ,পর্দা,শাড়ি,শেয়ার,
জামালপুর,ফরিদপুর, ডেঙ্গুঁ,মদ-জুয়ার ক্যাসিনো
নেবো কি এসব কিছু সুযোগী কিছু হুজুগী বার্তা ?
সস্তা মনে হয় ;
তাই কবিতা আমার সাজবিহীন রয় !

অভিজাত শ্রেণির দৌরাত্ম্যে প্রকম্পিত মেদিনী ,
সভ্যতার সূর্য্যে লেগেছে গ্রহণ,
প্রসব করছে না সোনালী আলো,
ঢেকেছে তার আভা অসভ্যতার কালো ।
তাই কবিতার সাজ নেই ভালো ।

গৃহে অনিচ্ছার কারাবাসে বিদগ্ধ রমনী !
পথে মানবতা লুটে,আগামী টুটে শিশুর শ্রম !
বৃদ্ধাশ্রমে অবান্তর আসবাবের ন্যায় ফেলে আসা পিতা-মাতার নীরব ক্রন্দন !
বেকারত্বের তুষানলে অন্তর পোড়াগন্ধে সময়ের উজ্জ্বল তরুণ !
প্রশংসনীয় সনদধারী, কর্মে-সম্মানীতে অসন্তুষ্টির ভার বয়ে বেড়ানো যুবকের দীর্ঘশ্বাস !
সরলতা বয়ে বেড়ানো মনকে চাটুকারিতার অবদমনে নিমজ্জিত করা !
এসব কি লিখবো কবিতায় ?
ঠিক লাগছে না ।
কবিতাও তাই ঠিক সাজছে না ।

অধর্মের ছড়াছড়িতে পূর্ণ সমাজের প্রদর্শিত দর্পণ ,
বেলাল্লাপনার চরম শিখরে আরোহিত সংক্ষিপ্ত বস্ত্রধারী নারী ,
মুখে ধর্মের বুলিতে মূখরিত করা মুনাফিকের কথার ফুলঝুরি ,
তমসাচ্ছন্ন অন্তরের লুকায়িত হিংসার দাবানলে ছাই করে দেয়া প্রতিদ্বন্দ্বীর শুভময়তা ,
স্বাধীনতার ৪৭ বছর পেরিয়েও পরাধীনতার ছোবল।

কোনটাকে আমি কবিতায় স্থান দেবো ?
ঘেন্না হয় যে বড়ো !
কবিতার বাক্যদের করতে পারি না জড়ো !

পেলবতা,সুকোমলতা,স্নিগ্ধতা , নির্মলতা,সুন্দর,পবিত্রতা,
স্বাধীনতা,ধর্মবোধ,শৃঙ্খলতা,
মানবতা,মমত্ববোধ,সততা,
শুদ্ধতা,
এমন শত সন্তানের জননী আজ বন্ধ্যা ।
আমার কবিতারও আজ বড্ডো ক্ষুধা ।
কিছু আহার চাই তার ।
ঢেলে সাজাতে আঁধার বাসভুমি ,
বন্ধ্যা নাড়ি ছিঁড়ে টেনে আনতে সুযোগ্য সন্তানদের ।

আলোয় আলোয় চারদিক ভরে যাবে ,
আমার কবিতাও সুঘ্রাণ ছড়াবে ।
এমন জনক সৃষ্টি করো প্রভু ।
যোগ্য সন্তানের মাতৃ জঠরও যেন বন্ধ্যা না থাকে কভু ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here