মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা কবিতার ভাষ্যে দক্ষ কবি মহুয়া ব্যানার্জীর ‘জলছবি’, যেখানে ফুটে উঠেছে মধ্যবিত্ত জীবনের...

কবিতার ভাষ্যে দক্ষ কবি মহুয়া ব্যানার্জীর ‘জলছবি’, যেখানে ফুটে উঠেছে মধ্যবিত্ত জীবনের আলো-অন্ধকারের বুনন।

165
Doinik Alap
কবিতার ভাষ্যে দক্ষ কবি মহুয়া ব্যানার্জীর ‘জলছবি’,

জলছবি
মহুয়া ব্যানার্জী

জলছবি ছিঁড়ে ছিঁড়ে গেলে
আঁচল পাড়ের নক্সা ফোটে।
মধ‍্যবিত্ত রান্নাঘরে ক্ষয়াটে আলোয়
হাতা খুন্তির শৈল্পিক চালনা
সংসার বুনছে নিপুন দ্রুততায়!

অন্ধকার গলি ধরে বাজারের থলে
পোড়খাওয়া তামাটে হাতে দোল খাচ্ছে-
ঘামের বিন্দু মাসের শেষের ফর্দে
ঝরে যায় ঝরে যায় অসহায়…
তবুও ছাতিমগন্ধে বেসামাল হয় বিছানার গল্পগাছা।

পুজোর ছুটির হিসেব জমে দার্জিলিংয়ের কুয়াশায়।
তারপর? তোমার হাসির দমকে উড়ে যায় শাড়ি কেটে বানানো পর্দার আব্রু-
আমি কেবল সমজদার দর্শক এখন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here