বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ভারত থেকে বিশিষ্ট কবি-মুনমুন দেব’র জীবন ধর্মী কবিতা “পেনসিল ম্যানিয়া”

ভারত থেকে বিশিষ্ট কবি-মুনমুন দেব’র জীবন ধর্মী কবিতা “পেনসিল ম্যানিয়া”

588
মুনমুন দেব’র প্রচণ্ড ক্ষিপ্ততার কবিতা “পেনসিল ম্যানিয়া”

পেনসিল ম্যানিয়া
মুনমুন দেব

এরপর আর কোন দায় নেবো না
চোখ খোলার নিশ্বাসশৈলীতে
কিঞ্চিৎ রঙিন করেছি শব্দের ঠোঁট
শ্যাওলার সবুজ, একান্ত অকৃত্রিম
বিষাদ-নির্ভেজাল!
বাকি বর্ণক্রমে অর্জিত বিফলতা…
এটুকু নিরাপদ আমার থাক!
প্রপঁচিত শরীরে লেগে থাকুক বাতাস-চুম্বন
এসো, মুক্তির গালে বৃষ্টির দাগ আঁকি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here