বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি-কে আলী সরকারের অনুভূতি,উপলব্ধির কবিতা“আমার আমি”

বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি-কে আলী সরকারের অনুভূতি,উপলব্ধির কবিতা“আমার আমি”

502
কে আলী সরকার এর কবিতা

আমার আমি
কে আলী সরকার

যে ঘুড়ি আমি উড়াইতে চাই
উড়াইতে পারি না
হাত দুটি মোর বাঁধা
নাটাই ধরতে পারি না।

যে গান আমি গাইতে চাই
গাইতে পারি না
গলা নাই মোর সাধা
সুর তুলতে পারি না।

যে পথে আমি হাটতে চাই
হাটতে পারি না
ডাকে শুধুই পিছু ডাকে
আগ বাড়তে পারি না।

যে মনের বিবাগী হইতে চাই
হইতে পারি না
খুঁজে ফিরি সারা বেলা
তাঁরে হারতে পারি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here