বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা বাংলা সাহিত্যের অন্যতম সারথি রীতা আক্তারের কবিতা “একাকীত্ব ”

বাংলা সাহিত্যের অন্যতম সারথি রীতা আক্তারের কবিতা “একাকীত্ব ”

1573
রীতা আক্তারের কবিতা “একাকীত্ব ”

একাকীত্ব
রীতা আক্তার

অন্ধকার হোক আরো কালো।
নিশ্চিন্ত মনে উপভোগ করতে চাই,
সে কালোর গভীরতা।

আলো আঁধারের মাঝে,
ধূপছায়ার চাদরে জড়িয়ে নিতে চাই,
একাকীত্বের নিকষ কালো স্পর্শটুকু।

কিছু অনুভুতি হোক নিজের সাথে।
স্পর্শহীন স্পর্শে চলুক ছুঁয়ে দেখার অদম্য প্রয়াস।

কিছু কথা হোক নিজের সাথে।
না বলা কথায় হোক আলাপ, একবার ” আমি”র সাথে।

চুপ করে থাকা মানে, নয় চুপ থাকা,
নিরবতায়ও হয়ে যায় কত কথকথা।

নিশ্চুপ বিকেলের এক ধারে এসে,
মনে মনে বলি-
একাকীত্বের মাঝেও সুখ আছে।
সবাই কি আর একা থাকতে পারে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here