মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা নাসরিন জাহান মাধুরীর শুভ নববর্ষের কবিতা “বিশাখা ”

নাসরিন জাহান মাধুরীর শুভ নববর্ষের কবিতা “বিশাখা ”

404
নাসরিন জাহান মাধুরীর শুভ নববর্ষের কবিতা “বিশাখা ”

বিশাখা
নাসরিন জাহান মাধুরী

নতুন সূর্যের সাথে
বিশাখা নেমে এলো
বৈশাখ হয়ে এই বাঙলায়।

আনন্দ কোলাহলে
মেতেছে বাঙালি
প্রাণের মেলায়।

পুরোনো হিসেব শেষে
নতুন হালখাতা
মিষ্টি মুখে আজ
প্রাণে প্রাণে প্রাণের কবিতা।

বৈশাখ এসেছে
নতুনের বার্তা নিয়ে
ধরা আজ সেজেছে
নতুন রুদ্র সাজে
কাল বৈশাখীর অগ্নি তেজে।

সব ধর্ম মিশে আজ
এক উৎসব
বাঙালির প্রাণের উৎসব।

সাজো বাঙালি
সবটুকু বাঙালিয়ানায়
হাতে হাত রেখে
চেতনায় ধরে রাখি
পরিচয়ে বাঙালি
তোমায় আমায়…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here