মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা জীবনের কালবেলায় কলমযোদ্ধা-মনীষা কর বাগচীর আবেগ,অনুভূতি,উপলব্ধির লেখা “অনেক বার জন্ম হয় ‘’

জীবনের কালবেলায় কলমযোদ্ধা-মনীষা কর বাগচীর আবেগ,অনুভূতি,উপলব্ধির লেখা “অনেক বার জন্ম হয় ‘’

391
জীবনের কালবেলায় কলমযোদ্ধা-মনীষা কর বাগচীর আবেগ,অনুভূতি,উপলব্ধির লেখা “অনেক বার জন্ম হয় ‘’

অনেক বার জন্ম হয়
মনীষা কর বাগচী

আমার মনে হয় এই জীবনেই
মানুষের অনেক বার জন্ম হয়।
কত ভাঙা গড়া, কত উত্থান পতন
পেয়ে হারানো, হারিয়ে পাওয়া
পল পল মৃত্যু, পল পল বেঁচে ওঠা…।

পুরাতন চলে যায় নতুন আসে
চলে হৃদয়ের আপসযাপন,
হৃদয় ভাঙে হৃদয় গড়ে
আবার নতুন জন্ম হয়…।

যত বার নতুন আর পুরাতনের
আপস হয়, তত বার জন্ম হয় …
কেউ মানে না মানে আমি মানি
এক জীবনেই অসংখ্য বার জন্ম হয় আমাদের…।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here