মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “হৃদয় গহীন সুখ ”মাকে নিয়ে কবিতাটি লিখেছেন আলোকিত কবি শিরিন আফরোজ ।

“হৃদয় গহীন সুখ ”মাকে নিয়ে কবিতাটি লিখেছেন আলোকিত কবি শিরিন আফরোজ ।

676
“হৃদয় গহীন সুখ ”
আলোকিত কবি শিরিন আফরোজ ।

হৃদয় গহীন সুখ

                 শিরিন আফরোজ

তুমি হাসলে চাঁদ হাসে মা
হাসে সকল তারা,
তোমার হাসি দেখলে আমার
আনন্দে ভূবন ভরা।
তোমার খুশিতে মন ভরে মা
চাই সদা খুশি থাকো,
মহা মমতার মায়াডোরে
জড়িয়ে আমায় রাখো।
কতো কষ্টে জন্ম দিয়েছো!
লালন করেছো আমায়,
সদা ভালো চাও শুধু মা
থাকো দোয়ায়, প্রার্থনায়।
ললাট তোমার ফুলের সুভাষ মা
চুম্বনে ভীষণ শান্তি,
তোমার বুকে মাথা রাখলে মা
দূরে চলে যায় ক্লান্তি।
তুমি আমার স্বর্গ গো মা
হৃদয় গহীন সুখ,
তোমার সুস্থতায়, ভালো থাকায়
আনন্দে ভরে বুক।
তুমি হাসলে চাঁদ হাসে মা
তুমি চাঁদের হাসি,
তুমি আমার স্বর্গ গো মা
তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here