রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “কালবৈশাখী”কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি হামিদা পারভিন শম্পা

“কালবৈশাখী”কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি হামিদা পারভিন শম্পা

816

“কালবৈশাখী”

        হামিদা পারভিন শম্পা

কালবৈশাখী ঝড়ের মাতম
কাঁপছে আমার ঘর,
ঝড়ের তোড়ে বাস্তভিটা
হলো আপন পর ।
ভালবাসার আলতো ছোঁয়ায়
যে ঘর আকাশ ছোঁয়া,
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে
থাকবে কি শুধু ধোঁয়া ?
লণ্ডভণ্ড হচ্ছে দেখো
আমার সাধের ঘর ,
ঝড়ের শেষে ঘরটি বুঝি
হয়ে যাবে পর।
হঠাৎ ঝড়ে উড়ছে খুঁটি
উড়ছে সাধের চাল
অপরাধের সাঁজা দিতে
এটাই কি শেষ হাল ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here