রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ওপার বাংলার কবি সোনালী মিত্র এর কবিতা “বৃষ্টি যখন কাব্য...

ওপার বাংলার কবি সোনালী মিত্র এর কবিতা “বৃষ্টি যখন কাব্য আমি”

604
ওপার বাংলার কবি সোনালী মিত্র এর কবিতা “বৃষ্টি যখন কাব্য আমি”

বৃষ্টি যখন কাব্য আমি

সোনালী মিত্র

বৃষ্টি যখন নামলো মাটির দেশে
নতুন করে দেখবো তোমার জল ছল ছল মেঘের পালক আমার
শরীর জুড়ে।
কাব্য হয়ে ঝরবো তখন বর্ষার ই হাত ধরে
মন শিঞ্জিনী কিঙ্কিণী কিঙ্কিণী
চঞ্চলা কিশোরী।
ভাসিয়ে দুপুর টাপুরটুপুর শ্যামের বাঁশির সুর
হৃদয় জুড়ে ভরলো বাদল মাদল
বর্ষনে।
মেঘ-মিনারে আলোর মালা
দুরু দুরু বুকে পরেছি গলায়
কাজল কালো এঁকেছি চোখে।্
কাব্য তখন কবির খাতায় ভরলো
আপন সুরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here