শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা আমেরিকা থেকে কাব্য ভারতী কবি কলমযোদ্ধা সাহানুকা হাসান শিখা লিখেছেন কবিতা...

আমেরিকা থেকে কাব্য ভারতী কবি কলমযোদ্ধা সাহানুকা হাসান শিখা লিখেছেন কবিতা “অলীক ভাবনায়”

575
আমেরিকা থেকে কাব্য ভারতী কবি কলমযোদ্ধা সাহানুকা হাসান শিখা লিখেছেন কবিতা “অলীক ভাবনায়”

অলীক ভাবনায়

                সাহানুকা হাসান শিখা

মনটা মাঝে মাঝে ফিকে হয়ে যায়,
শুধুই তোমার ভাবনায়।
আশেপাশের গাঢ় সব রঙ্গগুলো
পালিয়ে যায় কোন অজানায়।
টেবিলে রাখা ঘন দুধের চা আর বিস্কুট,
মনে হয় জাফরান কালিতে লেখা চিরকুট।
সত্যিই তুমি এক অভিনব চরিত্র,
তোমার কাছে কোন ঠিকানা। লিখবো পত্র?
ব্লেক বোর্ডে লেখা প্রতিটি অক্ষর দিলে মুছে,
সত্যি করে বলতো,কষ্ট কি গিয়েছে ঘুচে ?
নিজেকে সারাক্ষণ রাখো আড়ালে,
কেন এই অলীক ভাবনায় আমায় জড়ালে?
আমার হৃদয় জুড়ে চৈত্রের তাপদাহ খরা,
নাম না জানা সব ব্যধি আর জরা।
হয়তো তোমার পদ্মপুকুর জলে টুইটুম্বুর,
রাজহংসী খেলছে সাঁতার বৃষ্টি টাপুর টুপুর।
এমনি মনের ভরা বরষায়,বেঁচে আছি এই ভরষায়,
হোক তোমার প্রত্যাবর্তন আমার উন্মুক্ত ভালোবাসায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here