শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ওপার বাংলার কবি সোনালী মিত্র এর কবিতা “জীবন যেমন ”

ওপার বাংলার কবি সোনালী মিত্র এর কবিতা “জীবন যেমন ”

620
ওপার বাংলার কবি সোনালী মিত্র এর কবিতা “জীবন যেমন ”

জীবন যেমন

               সোনালী মিত্র

আমার মনের ভিতরে যে ছবিটা বেঁচে আছে বিস্ময়কর পৃথিবীর
প্রতিদিন তার রং বদলায় ।

অন্ধকারে যে প্রাণ অপেক্ষায় থাকে, আলোয় ভরা সকালের
ক্যানভাসে আঁকা হয় পরাজয়।

বদলাচ্ছে দিন মানুষের জীবন যেমন
সব বদলের মাঝে আচ্ছন্ন অস্তিত্ব নিয়ে তৈরি হয় চিত্রপট।

খুঁজে চলা একটা সুন্দর সকালের আলোয়
সূর্য যেন সব রং মুছে দিয়ে সময়ের অস্তিত্বকে গিলে খায়!

পাল্টায় সময় অস্থির জীবন
পায়না তল
মহাকালের প্রলয় নৃত্য শেষ হয়
নির্মম কাব্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here