মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “স্বপ্ন তরী ” কবিতাটি লিখেছেন ভারত থেকে কলমযোদ্ধা সুষমা গোস্বামী

“স্বপ্ন তরী ” কবিতাটি লিখেছেন ভারত থেকে কলমযোদ্ধা সুষমা গোস্বামী

799
“স্বপ্ন তরী ” কবিতাটি লিখেছেন ভারত থেকে কলমযোদ্ধা সুষমা গোস্বামী

স্বপ্ন তরী

 সুষমা গোস্বামী

গভীর ঘুমে স্বপ্ন দেখি
চলছি অচিন পুরী,
বৈঠা হাতে ভরা গাঙে
ভাসিয়ে দিলাম তরী।।

মনে আমার খুশির জোয়ার
সুর ধরেছি গানে,
দুরের তারা হাতছানি দিয়ে
আমায় কাছে টানে।।

ঢেউয়ের তালে দুলছি আমি
সংগে মৃদু বাতাস,
একা আমি পাড়ি দেই
নেই তো কোন হুতাশ।।

আজকে আমি উদাস পাগল
নেই যে পিছু টান,
ছুটছি একা স্রোতের বেগে
খুশি আমার প্রাণ।।

রাতের আকাশ হেসে বলে
অনেক বাওয়া হলো,
তরী খানা নিয়ে এবার
নিজের ঘাটে চলো।।

অবাক চোখে তাকিয়ে ভাবি
এ কি আমার হলো,
স্বপ্ন তরী ছিল আমার
হারিয়ে কোথায় গেল।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here