বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা খ্যাতিমান কবি ও সাহিত্যিক আফরোজা চৌধুরী ঝুমুর এর নারী নির্যাতনের প্রতিবাদে লেখা...

খ্যাতিমান কবি ও সাহিত্যিক আফরোজা চৌধুরী ঝুমুর এর নারী নির্যাতনের প্রতিবাদে লেখা কবিতা “নারীর নিরব বেদনা ”

958
খ্যাতিমান কবি ও সাহিত্যিক আফরোজা চৌধুরী ঝুমুর এর নারী নির্যাতনের প্রতিবাদে লেখা কবিতা “নারীর নিরব বেদনা ”

নারীর নিরব বেদনা

    আফরোজা চৌধুরী ঝুমুর

কখনো কি ভেবে দেখেছো?
দাম্পত্যের তুমুল ঝগড়া মাঝে, আচমকা দরজা দিলে,
আমি ধর্ষিত হই।

গভীর ঘুমের ভেতর ধড়ফড় করে জেগে উঠালে
আমি ধর্ষিত হই।

উষ্ণতার আবেগ,একটি চুমুর অভাবে, আদিম আনন্দেও
আমি ধর্ষিত হই।

আমার ইচ্ছের তোয়াক্কা না করে রতিক্রিয়ায় মাতলে,
আমি ধর্ষিত হই।

গভীর আলিঙ্গনেও ‘ভালবাসি’ শব্দের শূন্যতায়
আমি ধর্ষিত হই।

তোমার আবেগ, অভিমানহীন শুধু প্রয়োজন মেটাতে
আমি ধর্ষিত হই।

সভ্য পোশাক, শিক্ষিত চোখের লোলুপ দৃষ্টিতেও
আমি ধর্ষিত হই।

মিথ্যে কথার ফুলঝুরি আর ভালবাসার অভিনয়েও
আমি মানসিকভাবে ধর্ষিত হই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here