বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা কলমযোদ্ধা কবি_নাসরিন জাহান মাধুরী এর কবিতা “অপেক্ষা ”

কলমযোদ্ধা কবি_নাসরিন জাহান মাধুরী এর কবিতা “অপেক্ষা ”

469
কলমযোদ্ধা কবি_নাসরিন জাহান মাধুরী এর কবিতা “অপেক্ষা ”

অপেক্ষা

  ————
নাসরিন জাহান মাধুরী

বলোনি অপেক্ষা করো
আমি আসছি ফিরে
দেখা হবে চাঁদ ভাসি রাতে
কিংবা পাখি ডাকা ভোরে
নয়তো শেষ বিকেলের আলোয়
এমন প্রতিশ্রুতি ছিলো না…

আমি কখনো অপেক্ষায় থাকি না
অপেক্ষায় প্রতিশ্রুতি থাকে..

আমি এখন প্রবল ভাবে চাই
তুমি অপেক্ষা করো আমার জন্য
তোমার চোখ আটকে থাক অনন্তকাল
দরোজার দিকে
অপেক্ষায় থাকো তুমি
আমি এসে তোমার দরোজার কড়া নাড়বো

আমি সমুদ্র, নদী, পাহাড় ঝর্ণার সব উপেক্ষা করে
তোমার দরোজার সামনে এসে দাঁড়াবো…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here