রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা জীবন বোধের কবি নাসরিন জাহান মাধুরী এর অনুভূতি এবং আবেগকেন্দ্রিক কবিতা “ভালোবাসা...

জীবন বোধের কবি নাসরিন জাহান মাধুরী এর অনুভূতি এবং আবেগকেন্দ্রিক কবিতা “ভালোবাসা ”

551
জীবন বোধের কবি নাসরিন জাহান মাধুরী এর অনুভূতি এবং আবেগকেন্দ্রিক কবিতা “ভালোবাসা ”

ভালোবাসা

নাসরিন জাহান মাধুরী

এক ঝলক তোমাকে দেখেই
সহস্র বছর বেঁচে থাকি আমি
বেঁচে থাকি অনন্ত ভালোবাসায়
ডুবে থেকে থেকে
যদিও ভালোবাসা প্রেম নয়
প্রেমে মোহ থাকে
ভালোবাসা নির্মোহ
কাছে না থেকেও
অনেক কাছের তুমি
ফাগুনের গান তুমি
বসন্ত বাতাসের সুবাস
শীতের শিশির ভেজা
ঘাসে ঘাসে পা ডুবিয়ে
চলে যাওয়া বিষাদ…
সমুদ্র জোয়ারে চোখের প্লাবন
ভালোবাসায়ও বিষাদ থাকে
থাকে কান্না ভেজা সুখ….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here