,

Home শিল্প-সাহিত্য কবিতা “মিছে আবেগে”সৃজনশীল লেখনির আলোয় আলোকিত করেছে তারুণ্যের কবি আফরোজা চৌধুরী ঝুমুর ।

“মিছে আবেগে”সৃজনশীল লেখনির আলোয় আলোকিত করেছে তারুণ্যের কবি আফরোজা চৌধুরী ঝুমুর ।

681
আফরোজা চৌধুরী ঝুমুর

মিছে আবেগে

                   আফরোজা চৌধুরী ঝুমুর

ভবের এই সংসারে
দূরে যদি যাবে চলে
তবে কেন এসিছিলে?
একি শুধু খেলাঘর?

নিয়তির বিশ্বাসে
খুব কাছের নিশ্বাসে
ঘুম আজ ভেঙে যায়।

মন তবু জেগে রয়
মিছেমিছি বেদনায়
শূন্য লাগে সবই
পূর্ণ এ সংসারে।

সময়ের স্রোতে তাই
দুজনেই ভেসে যাই
অকূল পাথারে।

আসা আর যাওয়া শুধু
তবু জগৎ প্রেমময়
যত বাঁধি প্রেমোডোরে
তবু কি আসবে ফিরে?

মিছে শুধু ছলনায়
ফাঁকি আর জ্বালাময়।
চোখ জলে ভেসে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here