মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি —অর্ণব আশিক এর কবিতা “শাপলা বিলে”

সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি —অর্ণব আশিক এর কবিতা “শাপলা বিলে”

1172
শাপলা বিলে”
কবি —অর্ণব আশিক

শাপলা বিলে

                  অর্ণব আশিক

শরৎ সকাল হলুদ রোদ
তোর জন্য শিশির ভেজা ঘাস
বিলের জলে পাপরি মেলা
রঙীন শাপলা আর কি তুই চাস?

বিলের জলে শাপলা শালুক
ভাসছে হাসের দল
শাপলা নিয়ে করছে খেলা
খুঁজছে শালুক ফল।

নাওয়ের উপর একটি নারী
খোঁপায় শাপলা ফুল
ঠোঁটের কোনে রাঙা হাসি
ঝিলিক মারে কানের জোড়াদুল।

জল ছুঁয়ে যায় হাতের কাঁকন
ঠোঁট চেপে মৃদু মৃদু হাসে
শাপলা বিলের জলে তার
ধুসর রঙের আঁচলখানি ভাসে।

ঢেউয়ের সাথে মিশে শেওলা
মনের রঙে খেলে
পাশে আছে লাল শাপলা
শ্যাওলা মাখা জলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here