শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা তারুণ্যের কবি ছন্দা দাশ এর কবিতা “হেমন্তে ”

তারুণ্যের কবি ছন্দা দাশ এর কবিতা “হেমন্তে ”

612
হেমন্তে
তারুণ্যের কবি ছন্দা দাশ

হেমন্তে

              ছন্দা দাশ

একলা আকাশ
জলে ঢিল ছোঁড়ার শব্দ
বাতাসে ঘুঙুর বাজে
স্বপ্নের ছেঁড়া একটি টুকরো
হৃদয়ের গভীরে হঠাৎ জেগে ওঠা।

মনের নিকানো উঠোণ
ঘুঘুর উদাসী ডাক
নীলাভ আঁচলে বাঁধা শিউলি
হেমন্তের ডাকে পাণ্ডুর ছায়া।

না আলো,না ছায়া
কি অদ্ভুত আয়না?
যে আলোর তীর্যক প্রহর
তার উল্টো বিকিরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here