মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ওপার বাংলার প্রতিভাধর কবি__তুলোশী চক্রবর্তী এর কবিতা...

সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ওপার বাংলার প্রতিভাধর কবি__তুলোশী চক্রবর্তী এর কবিতা “প্রিয়জনের প্রতি ”

1120
_তুলোশী চক্রবর্তী এর কবিতা “প্রিয়জনের প্রতি ”
ওপার বাংলার প্রতিভাধর কবি__তুলোশী চক্রবর্তী

প্রিয়জনের প্রতি

              তুলোশী চক্রবর্তী
____________

ডিমের মাঝে কুসুম খানি
যেমন যত্নে থাকে রাখা
মায়ের কাছে তেমন যত্নেই আছো তুমি
এই যে, মায়ের বড়ো খোঁকা,

বহুদিন তো হয়নি দেখা
চলে গেলে মোরে একলা রেখে
আজ তো শত শত মাইল দূরে তুমি
আমার দৃষ্টিসীমা থেকে,

পরিবেশটাও এখন শান্ত বড়
লকডাউনে রাস্তাঘাট ও ফাঁকা
আর দেখা হবে কি ?না জেনেও
হৃদয়ে তোমায় নিয়ে আকাশ ছোঁয়া স্বপ্ন আঁকা,

মনযে আমার তোমার প্রতি
বিশ্বাসে ভালোবাসায় ভরপুর একদম
তাই হয়তো তোমার খোঁজ খবরটা
এখন নিচ্ছি বড্ড কম,

আরহোক বা নাহোক চোখে চোখে দেখা
ঐ নদীর তীরে পা ঝুলিয়ে পাশাপাশি বসে
তবু এ হৃদয়ে থাকবে তুমিই সূর্যসম তেজে
যেতে তোমায় দিবনা কখনো তারা হয়ে খসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here