রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা উপলব্ধি ও চিন্তার কবিতা “অধিকার”লিখেছেন চেতনার কবি সোনালী মিত্র।

উপলব্ধি ও চিন্তার কবিতা “অধিকার”লিখেছেন চেতনার কবি সোনালী মিত্র।

579
“অধিকার”লিখেছেন চেতনার কবি সোনালী মিত্র
চেতনার কবি সোনালী মিত্র

অধিকার

               সোনালী মিত্র

আমাকে যতবার ধরে রাখতে চেয়েছ
ততবারই দুর্ভেদ্য অতিক্রম করে গিয়েছি।
পুরান থেকে ইতহাস হয়ে নিজের অস্তিত্বকে বাঁচাতে একদিন যুদ্ধ শুরু করেছিলাম।
পরীক্ষার পর পরীক্ষা দিতে দিতে একদিন আমি হয়ে উঠেছি।
সামনে পা ফেলতে গিয়ে নিজের অঙ্গে জড়িয়ে নিয়েছি বিষাক্ত চাদর।
হাল ছাড়িনি ;
প্রবল ঝড়ের মুখে দাঁড়িয়ে পায়ের নীচের মাটিটাকে শক্ত করে ধরেছি।
বহু প্রজন্ম ধরে অধিকারের লড়াই করে এসেছি শুধু ভাগ করে নেবো সব কিছু সমান ভাবে
এই বিশ্ব সংসারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here