মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “আবার আসুক ” লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি সভ্যতা গড়ার অন্যতম...

“আবার আসুক ” লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি সভ্যতা গড়ার অন্যতম সারথি সাহানুকা হাসান শিখা ।

510
আমেরিকা থেকে কাব্য ভারতী কবি সভ্যতা গড়ার অন্যতম সারথি সাহানুকা হাসান শিখা ।

আবার আসুক

       সাহানুকা হাসান শিখা

এসো হে নবীন
আমরা চাই সুখের দিন।
নিয়ে এসো সুখ বার্তা,
শান্তি অমলিন।
সকল বিপদ,জরা ব্যধি,
হয়ে যাক লীন,
এই পৃথিবী জুড়ে আবার,
বাজবে খুশির বীণ।
বটতলা সেজে উঠুক
আগেরই মত।
রং বেরঙের ফানুস উড়ুক
লাল ঘুড়ি যতো।
ভর্তা আর পান্তা ইলিশ,
রাখি শিকায় ভরে,
সুদিন যখন আসবে ফিরে
খাবো মজা করে।
এই বছরটা এমনি কাটাই,
ঘরে বসে বসে।
মহামারি বিদায় হলে,
বেড়াবো রঙ্গরসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here