সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা করোনার ক্রান্তিলগ্নে অবিনাশী মর্ম স্পর্শী কবিতা “ভাল্লাগেনা করোনা” লিখেছেন কলমযোদ্ধা কবি_শারমিন সিদ্দিকী।

করোনার ক্রান্তিলগ্নে অবিনাশী মর্ম স্পর্শী কবিতা “ভাল্লাগেনা করোনা” লিখেছেন কলমযোদ্ধা কবি_শারমিন সিদ্দিকী।

1744
করোনার ক্রান্তিলগ্নে অবিনাশী মর্ম স্পর্শী কবিতা “ভাল্লাগেনা করোনা” লিখেছেন কলমযোদ্ধা কবি_শারমিন সিদ্দিকী।

ভাল্লাগেনা করোনা

             শারমিন সিদ্দিকী

আর ভাল্লাগে না, চারদিকে শুধু
করোনা করোনা আর করোনা,
এবার একটু প্রশান্তির শ্বাস
সবাইকে নিতে দাওনা।

কি যে আতংক মানব মনে
করোনা করোনা করোনা,
বলি, এসেছি এখন বাইরে থেকে
তোমরা আমাকে ছুয়োনা।

বাইরে থেকে নিয়ে এসেছি
বাজার ভরা থলে,
ধরবে পরে, ব্লিচিং পানির
স্প্রে করা হলে।

ঘর মুছতে জীবানু নাশক
হাত ধুতে লাগে সাবান,
ঘরে বাইরে ধুম পরেছে
হচ্ছে পরিষ্কারের অভিযান।

ঘরে বন্দী আছে সবাই
খাচার পাখির মতো,
দূর হয়ে যাক নতুন বছরে
জীবাণু আছে যতো।

ডাক্তার, নার্সরা নির্বিশেষে
খাটছে অকাতরে,
পুলিশ মোতায়েনের পরেও কতো
প্রাণ যাচ্ছে ঝরে ।

দয়া করে এবার তুমি
যাও চলে করোনা
ভাল্লাগেনা ভাল্লাগেনা ভাল্লাগেনা
চিরতরে যাও আর এসোনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here