বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ওপার বাংলার কবি সোনালী মিত্র এর কবিতা“পরিযায়ী ”

ওপার বাংলার কবি সোনালী মিত্র এর কবিতা“পরিযায়ী ”

554

পরিযায়ী

               সোনালী মিত্র

আমরা গৃহবন্দি-ওরা পরিযায়ী
আমাদের আছে যুঁই ফুল সাদা থালা,
ওদের খোলা আকাশ ।
হাত পা বেঁধেছি শেকলে আমরা
ঢেকেছি মুখোশে মুখ।
মুক্ত হাওয়ায় ওরা আছে বেঁচে
নিয়ে ঘরে ফেরার স্বপ্ন।
ওরা পরিযায়ী,
নিরন্ন পেটের কথা গুলো সব হারিয়ে যায় রাতের অন্ধকারে।
বন্দি ঘরের শূন্যতা আজ আমাদেরই কাঁদতে বলে।
মাথায় এখন কাঁটার মুকুট
পরেছি শ্রেষ্ঠ জীবের।
হার মানা হার কন্ঠে আমাদের
বন্ধ দুয়ার এঁটে।
একটাই আকাশ দুই পৃথিবীর
আমরা আর ওরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here