বুধবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “উদাসীনতায় ঝরছে জীবন” কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার ...

“উদাসীনতায় ঝরছে জীবন” কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি_হামিদা পারভিন শম্পা।

642
“উদাসীনতায় ঝরছে জীবন”কবিতাটি লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি_হামিদা পারভিন শম্পা।

” উদাসীনতায় ঝরছে জীবন “

                                        হামিদা পারভিন শম্পা

মনের পেন্সিলের আঁচড়ে আঁকছি
সুখের সেই অংশবিশেষ,
অভিমানের মেছুনীতে মুছে দিচ্ছি
নাম, অস্তিত্বের শেষাংশ।

সভ্যতা বিলুপ্ত হউক বা না হউক
আমাদের বিলুপ্তি অনিবার্য।
তোমাদের অবহেলা আর আদিখ্যেতায়
মৃত্যুর দুয়ার দোদুল্যমান।,

তোমাদের মূর্খতামীর ফসলে
বাংলার আনাচে কানাচে ছয়লাব !
প্রিয়জনের মুখটি ভাবোনি একটিবার
খামখেয়ালীতে মজেছো বারংবার।

বুকে জড়ানো ছোট্ট শিশুটি
কি অপরাধ ছিল তার?
তোমাদের উদাসীনতায় কোরবানি দিলে
অভিমানে ঝরে পড়লো সে।

মৃত্যু আজ তামাশা করছে
খেলছে নিত্য নতুন খেলা,
করোনার হিংস্র থাবায়
সারা বাংলা দিশেহারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here