বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা কলমযোদ্ধা আফরোজা ঝুমুর এর লিখা কবিতা “আকাশ কন্যা”

কলমযোদ্ধা আফরোজা ঝুমুর এর লিখা কবিতা “আকাশ কন্যা”

745
কলমযোদ্ধা আফরোজা ঝুমুর এর লিখা কবিতা “আকাশ কন্যা”

আকাশ কন্যা

    আফরোজা ঝুমুর
_________________

আমার চোখ হাতড়ে ফেরে তোমার আকাশ,
শুভ্র মেঘের ধূম্রজালে লুকাও তুমি।
কখনোই হয় না ক্ষণিক দৃষ্টি বিনিময়,
সুদূর পিয়াসী আমি অনন্তকাল আছি প্রতীক্ষায়।

টোল পড়া গাল পর্দার আড়ালে দেখি,
কি নেশা জাগায় ওই ভ্রমর দুটি আঁখি।
উৎকণ্ঠায় ডুবি, আবার খুঁজে ফিরি
অমানিশা হায় তবু কাটে না বুঝি!

কল্পময় শ্বেতকণিকায় শুধু মিলিয়ে যায়,
সেই ভাবনায় উঁকি দিয়ে হায়।
আশায় আশায় দিন কেটে যায়,
আকাশ কন্যা নেমে এসো এই চোখের পাতায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here