সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “ফিরতি টিকেট ” কবিতা টি লিখেছেন কলমযোদ্ধা আয়েশা মুন্নি

“ফিরতি টিকেট ” কবিতা টি লিখেছেন কলমযোদ্ধা আয়েশা মুন্নি

653
“ফিরতি টিকেট ” কবিতা টি লিখেছেন কলমযোদ্ধা আয়েশা মুন্নি

ফিরতি টিকেট 

                       আয়েশা মুন্নি

নোটিশ ছাড়াই যেতে হবে
তৈরি থাকো সব সময়
নামাজ, রোযা, হজ্ব, যাকাত
পালনেই রবে খোদার ভয়।

ফিরতি টিকেট হাতে নিয়ে
জন্ম তোমার দুনিয়ায়
ভাল আমল করলে নাজাত
বিপথ হলে চরম ভয়।

নেহি আনিল মুনকারের কাজ
এই জীবনেই কর,
আল্লাহতায়ালা খুশি হলে
জান্নাতেই হবে ঘর।

পাখ-পাখালি, গাছগাছালি
আকাশ-বাতাস, গ্রহ-তারা,
তাকিয়ে দেখে সকাল-সাঁঝে
খোদার গুণে মাতোয়ারা।

দু’দিনের এই দুনিয়াতে
সবাই আমরা মুসাফির
খোদার পথে থাকলে হবে
পরকালে সুখের নীড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here