মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা কলমযোদ্ধা কেয়া সরকার গুহ রায় এর লিখা কবিতা “কলম কালিতেই...

কলমযোদ্ধা কেয়া সরকার গুহ রায় এর লিখা কবিতা “কলম কালিতেই প্রেম”

615
কলমযোদ্ধা কেয়া সরকার গুহ রায় এর লিখা কবিতা “কলম কালিতেই প্রেম”

কলম কালিতেই প্রেম

                 কেয়া সরকার গুহ রায়।

দ্বাপরের কৃষ্ণ কি কখনো দেবদাস হতে চেয়েছিল?
চাপদাড়ি কাঁধে ঝোলা ব্যাগ।
উলুখাগড়ার চোখেমুখে তাই শুধু ই হরিনাম।

জ্যোৎস্না গিলে চাঁদ তো সেই কবেই বিবাগীর খাতায় নাম লিখিয়েছে।
ছয় ষষ্ঠীর চরণামৃত পান শেষে বাল্যবিধবার আষাঢ়ে একাদশী।
চিতাভষ্ম দশানন তবু চির সীমন্তিনী মন্দোদরী।

অশ্রুমতীর কেবল কলম কালিতে ই প্রেম।
পূর্বজ খাতা কলমের দোকানী ছিল কিনা।
বিরহ বিরহ খেলায় মেতে বসন্ত হারিয়ে সে আজ দাত্রী শৈব্যা।

পরিযায়ী মন ছাড়পত্র বোঝে না বোঝে কেবল হৃদয় হনণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here