বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “হারিয়ে যাব জনারণ্যে” কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি ...

“হারিয়ে যাব জনারণ্যে” কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি আওলিয়া খানম।

645
“হারিয়ে যাব জনারণ্যে” কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি আওলিয়া খানম।

হারিয়ে যাব জনারণ্যে।

                     আওলিয়া খানম

মাঝে মাঝে জীবনের প্রতি এতই বিতৃষ্ণা চলে আসে
ইচ্ছে হয় জীবন থেকে যাই পালিয়ে।।
না হয় যাই মরে ।।
পরক্ষনেই হয় মনে ,
জীবন তো আমার
ওতো নয় কারো দান দয়ার
মরব কেন অন্যের যন্ত্রনায়।।
মাঝে মাঝে সহ্যের ক্ষমতা ছাড়িয়ে যায়।।
ইচ্ছে হয় হেঁটে যাই এলোমেলো রাস্তায়
যা আছে ঘটুক না হয়।
একদিন ঠিক বেরিয়ে পড়বো।
কাওকে বলবোনা,
কেও কিছু জানবেনা।
খুব গোপনে বেরিয়ে যাব।
হারিয়ে যাব
জনারণ্যে ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here