রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “পিছুটান” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা নাসরিন জাহান মাধুরী

“পিছুটান” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা নাসরিন জাহান মাধুরী

558
“পিছুটান” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা নাসরিন জাহান মাধুরী

পিছুটান

নাসরিন জাহান মাধুরী

এভাবে চাইতে নেই
এভাবে চাইলে সর্বস্ব দিয়ে
সর্ব শান্ত হতে পারি
হয়ে যেতে পারি
বিবাগী, গৃহ ত্যাগী

এভাবে বলতে নেই
এভাবে বললে সব ছেড়ে ছুড়ে
নেমে যেতে পারি
অজানা পথে..

গৃহত্যাগী কখনো
ফেরে না আপন আবাসে
প্রত্যাবর্তনের স্বপ্ন থাকে না….
থাকে না পিছুটান…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here