শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা জীবন বোধের কবি -নাসিমা খান এর জীবন ঘনিষ্ঠ লিখা কবিতা“মানুষ চাই ”

জীবন বোধের কবি -নাসিমা খান এর জীবন ঘনিষ্ঠ লিখা কবিতা“মানুষ চাই ”

614
জীবন বোধের কবি -নাসিমা খান এর জীবন ঘনিষ্ঠ লিখা কবিতা“মানুষ চাই ”

মানুষ চাই

——নাসিমা খান।।

ছুঁয়ে দিলেই তুমি মানুষ থেকে পুরুষ হয়ে উঠবে জানা ছিলো না,
নিজেকে নারী হিসেবে আবিষ্কার করার আগেই
তাই পালিয়ে এলাম

ছুঁয়ে দেখবো না আর তোমার হাত
শাখা প্রশাখা জন্মাতে পারে যত্রতত্র
আঙুল ছুঁলেই হতে পারে সমুদ্র
উত্তাল ঢেউয়ের তোড়ে ভেসে যেতে পারি

তোমার চোখ ছুঁলেই বৃষ্টি হতে পারে
ঠোঁট ছুলেই ঝর্ণা

ছুঁয়ে দেবার তৃষ্ণা মুছে দিলাম ইচ্ছে থেকে
এখন থেকে বুকের ভিতর কান্না পুষবো
চোখের ভিতর নদী

তোমাকে ছোঁবো না কোনো দিন
কারণ মানুষ চাইছি পুরুষ চাইনে আর!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here