বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা নান্দনিক কবি- ছন্দা দাশ এর অসাধারণ কবিতা“কালো অক্ষর ”

নান্দনিক কবি- ছন্দা দাশ এর অসাধারণ কবিতা“কালো অক্ষর ”

462
নান্দনিক কবি- ছন্দা দাশ এর অসাধারণ কবিতা“কালো অক্ষর ”

কালো অক্ষর

                 ছন্দা দাশ

লিখতে বলেছ অক্ষরে
লিখতে তো পারি কতোকিছুই।
তোমার কথা,আমার কথা কিংবা
আমাদের কথা।
সেই ধূ ধূ করা মাঠে আর ডালপালা
মেলে তাকিয়ে থাকা ন্যাড়া বটগাছের কথা।
তুমি বলেছিলে বর্ষা আসুক নুতন পাতা গজাবে।
আমি বললাম যদি বর্ষা না আসে!
তাই কি হয়?
আমি ভাবলাম বর্ষা এলে দেখে যাবো
গাছের আনন্দ।
তারপর কতোকাল কেটে গেছে। আমাদের
আর যাওয়া হয়নি ধূ ধূ করা মাঠে।
তার পরিবর্তে আমিই কখন গাছ হয়ে গেছি।
তুমি বর্ষা হয়ে এলেনা আজও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here