বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ভারত থেকে কলমযোদ্ধা-বিশ্বজিৎ করের কবিতা“দিনের শেষে!”

ভারত থেকে কলমযোদ্ধা-বিশ্বজিৎ করের কবিতা“দিনের শেষে!”

319
ভারত থেকে কলমযোদ্ধা- বিশ্বজিৎ করের কবিতা“দিনের শেষে!”

দিনের শেষে!
বিশ্বজিৎ কর।


ধানসিঁড়ি নদীর বাঁক খাওয়া তীরে পৌঁছতেই –
চমকে উঠলাম!
বনলতা সেন! উদাস নজরে কবিতা পড়ছে,
জীবনানন্দের “রূপসী বাংলা’!
পিঠে আলতো ছোঁয়া দিতেই –
সভ্যতার ফসিল দেখলাম!
দমকা এক হাওয়ায় উড়ে গেল…..
হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নকশি কাঁথার মাঠে, ছেলেবেলা উঁকি দিল!
সেই বেহিসেবী ছুট্…..
বাঁধনছাড়া শৈশব বহুতলের নকশায় বাধা পেয়ে থমকে দাঁড়িয়ে!
ঘরে ফেরার রাস্তায় জটলা,
খাস খবর…..
শশীবাবু বৃদ্ধাশ্রমে গেলেন!
কে যেন বলে উঠল,
“যেতে বাধ্য হলেন! “


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here