বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা জীবনের কালবেলায় কলমযোদ্ধা-শারমিন আ-ছেমা সিদ্দিকীর কবিতা“জোসনা স্নাত বার্তা”

জীবনের কালবেলায় কলমযোদ্ধা-শারমিন আ-ছেমা সিদ্দিকীর কবিতা“জোসনা স্নাত বার্তা”

367

জোসনা স্নাত বার্তা
শারমিন আ-ছেমা সিদ্দিকী

সেই শুভ বিবাহ বার্ষিকী
আবার এসেছে ফিরে,
শুধু এলে না তুমি
বছরের পর বছর ঘুরে।

এবার আর হলো না যাওয়া আমার
তোমার নিজ বাড়ির আঙিনায় ,
তোমাকে শুভেচ্ছা জানাতে তাই
শুভেচ্ছা বার্তা দিলাম ভরা জোসনায়।

পেয়েছ কি তুমি পূর্ণিমা মোড়ানো
আমার জোসনা স্নাত বার্তা?
ছাদে দাঁড়িয়ে শুনি মেঘে মেঘে বলে
হয়না কি তোমাদের কখনো কথাবার্তা?

আমি বলি, শোন ওহে মেঘমালা
ভালো কি বেসেছ কখনো কাউকে?
নিঃশ্বাসে নিঃশ্বাসে মিশে আছে সে যে
ভুলতে যে পারিনা কখনোই তাকে।

বাতাসে বাতাসে আসে ভেসে
তার যতো আছে সুর -কথা
কেউ বুঝবেনা মনে আছে আমার
কতো যে যাতনার ব্যাথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here