বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা বাংলা সাহিত্যের অন্যতম সারথি নাসরিন জাহান মাধুরীর কবিতা “অবসাদ ”

বাংলা সাহিত্যের অন্যতম সারথি নাসরিন জাহান মাধুরীর কবিতা “অবসাদ ”

269
নাসরিন জাহান মাধুরীর কবিতা “অবসাদ ”

অবসাদ
নাসরিন জাহান মাধুরী

তোমার জন্য ফুলের গুচ্ছ হাতে
তোমার জন্য অপেক্ষাতে রোজ
পায়ে পায়ে চলি তোমার সাথে
তোমার কি আর আছে কোন খোঁজ

হৃদয় পোড়ে অনন্ত আগুনে
কোন সে দেয়াল তোমার আমার মাঝে
হৃদয় পোড়ে অনন্ত ফাগুনে
কোন সে ব্যথা তোমায় আমায় বাজে

তুমি যেনো ভিন গ্রহতে থাকো
আমার আলো পৌঁছে নাতো সেথায়
আমারো তাই পথের নেশা দেখো
একলা পথে একাকী মন হারায়

ক্লান্ত চোখে অবসন্ন মনে
থাকি চেয়ে দূরের পথের পানে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here