শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ভারতের কবি দেবাশ্রিতা চৌধুরী এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা “প্রবেশ নিষেধ ”

ভারতের কবি দেবাশ্রিতা চৌধুরী এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা “প্রবেশ নিষেধ ”

645
ভারতের কবি দেবাশ্রিতা চৌধুরী

প্রবেশ নিষেধ

                         দেবাশ্রিতা চৌধুরী।

হৃদয়ের ত্রিকোণ চিহ্নটি পাতা
বাহারি সুখের সেজদায়

গালিচাসবুজে ছেয়ে যায় চারপাশ,তার পর কাঁটা
আর ঝরাপাতার নরম শয্যায়
ফ‍্যাকাশে রঙের নামহীন ছত্রাক
ডেকে আনে অকালের ঝড়,
ভাঙা রেশমী কীটের উন্মাদ নৃত্য।
তবুও গভীরে প্রবেশ নিষেধ–
নির্দেশ অমান্য হয়নি আজো
অনুমতি ছিল না প্রাচীর গড়ার আগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here