বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “ধোঁয়া ”জীবন ছোঁয়া অসাধারণ কবিতা টি লিখেছেন তারুণ্যের কবি – হামিদা পারভিন...

“ধোঁয়া ”জীবন ছোঁয়া অসাধারণ কবিতা টি লিখেছেন তারুণ্যের কবি – হামিদা পারভিন শম্পা ।

736
তারুণ্যের কবি – হামিদা পারভিন শম্পা ।

“ধোঁয়া “

                 হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~~

আমি বৃষ্টি হবো
তোমার বুকে আছড়ে পড়ে
ভালোবেসে মরবো,

স্বপ্নের ডানা মেলে
মেঘের ভেলায় ভেসে ভেসে
তোমার দেশে আসবো।

চিনতে কি পারবে ওগো
নতুন এই রূপে?
কতো ভালো বাসতে তুমি
বৃষ্টি আর ধুপে।

আমার দেয়া ভালোবাসার চাদর
জড়াও কি আর গায়?
স্মৃতি গুলো ধুলো জমলে
তোমার কিবা এসে যায়

ইচ্ছে গুলো বাক্সো বন্দী
হয়ে আছে নিরবে,
তোমার দেয়া ওড়না জড়িয়ে
বলো আর কিহবে।

তোমার গায়ে তোমার মনে
অন্য কারো ছোঁয়া,
আমি শুধু কুয়াশা মিশ্রিত
ধোঁয়া,ধোঁয়া, ধোঁয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here