শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা প্রাঞ্জল এবং সুন্দর একটি কবিতা ,কবি শামীমা আকতার বৃষ্টি এর “হয়তো...

প্রাঞ্জল এবং সুন্দর একটি কবিতা ,কবি শামীমা আকতার বৃষ্টি এর “হয়তো ফিরবে না”

941

“হয়তো ফিরবে না”-

                   শামীমা আকতার বৃষ্টি

লিখতে পারিনি তোমায় ছাড়া
কোন গান আর কবিতা।
তুমি মোর জীবনের সবিতা,
গগনের মাঝে একটি তারা।
মনের কুঠিরে বেঁচে আছো আজও
ভালবাসার ফল্গুধারা।
কত-কাল কত যুগ ধরে রবে
জীবনের ছবি হয়ে।
হয়তো,ফিরবে না কোনদিন
আমারি দুয়ার প্রানে।
নিভৃতে-নিরবে আমারি আখিঁদুটো
জলে-জলে ভরে রবে।
পারবো,না ভুলে যেতে আমারি মন থেকে,
তোমারি স্মৃতিটাকে।
দিনের শেষে যখন রাত্র আসে
তখন তুমি ভেসে বেড়াও
হাওয়ার বেশে।
তখনি চমকে উঠি,নিজেকে চিমটি কাটি,
এতো আমারি মনের ভুল?
হয়তো ছিল ভালবাসার ভুল,
তাইতো চলে গেছ অনেক দূর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here