বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “অবিভাজ্য মানবতা ”ভিন্ন ধর্মীর অসাধারণ কবিতা লিখেছেন ভারত এর কবি তাপস দাস...

“অবিভাজ্য মানবতা ”ভিন্ন ধর্মীর অসাধারণ কবিতা লিখেছেন ভারত এর কবি তাপস দাস চৌধুরী।

571
ভারত এর কবি তাপস দাস চৌধুরী

অবিভাজ্য মানবতা****

                     তাপস দাস চৌধুরী

রাস দোল আর বৌদ্ধ পূর্ণিমা, হয় যে চাঁদ দেখে-
কোজাগরীর আলপনা হয়, তার জোছনা মেখে।
একই চাঁদের পূর্ণিমাতে, হয় লক্ষ্মী পুজা।
রমজানে চাঁদের কাস্তে রূপে, সমাপ্ত হয় রোজা।
উষাকালে মসজিদে ওঠে, পীরের আজান ধ্বনি –
তার অদূরে মন্দিরে যে মন্ত্র, ঘন্টা শুনি৷
গঙ্গা পদ্মা ভাটিয়ালি -বাতাসে সুরচ্ছ্বাস,
আজান – সন্ধ্যা , প্রার্থনা গান -মনে একই বিশ্বাস!
শিখ জৈন খ্রীস্ট বৌদ্ধ –হিন্দু মুসলমান,
রক্তের রঙ একই থাকে রক্ত বাঁচায় প্রাণ
রক্ত যখন জীবনদায়ী! ভীষণই দরকার,
প্রশ্নটা কি করি আমরা!!! রক্তটা ছিল কার?
চিতায় পোড়া , গোড়ে শোয়া, মিশে তো সেই মাটি!!!
জাত , ধর্ম ঠুনকো কথা, মানুষ চাই খাঁটি ৷।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here