সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা সমকালীন সৃজনশীল কবি- দিলরুবা বেগমের কবিতা “জলের ছবি আঁকি”

সমকালীন সৃজনশীল কবি- দিলরুবা বেগমের কবিতা “জলের ছবি আঁকি”

457
দিলরুবা বেগমের কবিতা “জলের ছবি আঁকি”

জলের ছবি আঁকি
দিলরুবা বেগম।

ইচ্ছে করে দু’জন মিলে
নীল আকাশে ভেসে ভেসে
মেঘ হয়ে উড়ি,
ছুটোছুটি, খুনসুটি আর
বৃষ্টি হয়ে ঝরি।

ইচ্ছে করে
আবার না হয়,
বৃষ্টি হয়ে ভিজে ভিজে
হৃদয়ে ছুঁয়ে নতুন করে,
নিটোল প্রেমের আবাস গড়ি।

ইচ্ছে করে
দুর্বিষহ ভাবনা গুলো পিছন ফেলে
এই অবেলা তোমার সাথে
নদীর জলে ডুব সাঁতারে ডুবি!

ইচ্ছে করে
বৃষ্টি ভিজে নতুন করে
শুধুই তোমার হিয়ার পটে ,
জলের ছবি আঁকি!

ইচ্ছে করে
এই বাদলে তোমার চিবুক
আলতো করে স্পর্শ করি,
বুকের ভেতর হারিয়ে গিয়ে
স্বপন প্রাসাদ গড়ি!

ইচ্ছে করে
বর্ষা মুখে সাঁজের বেলায় কফি শপে বসি,
গান কবিতায় পোক্ত করি
প্রেম পীরিতির রশি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here