শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা সভ্যতার অন্যতম কবি-শেখ শফিকের সূক্ষ্ম অনুভূতির কবিতা “ঢাকার দুঃখ”

সভ্যতার অন্যতম কবি-শেখ শফিকের সূক্ষ্ম অনুভূতির কবিতা “ঢাকার দুঃখ”

518
সভ্যতার অন্যতম কবি-শেখ শফিকের সূক্ষ্ম অনুভূতির কবিতা “ঢাকার দুঃখ”

ঢাকার দুঃখ
— শেখ শফিক

আকাশ যে এত কাঁদে,
সে কি বুঝে না!
তার কান্নায় অন্যের বুকে
নদী বয়ে যায়।
তারও হৃদয় হয় ভারাক্রান্ত;
স্বপ্নের শহর ঢাকা
শোকে দুঃখে বাঁচে।
মানুষেরাও কাঁদে,
করোনা কবলিত খেটে খাওয়া মানুষ।
মানুষের দুঃখে মানুষের সহানুভূতির মত,
এটি কোন নিছক কান্না নয়।
আকাশ কি তা জানে!
নাকি অন্যকে কাঁদিয়ে সে আনন্দ পায়।
ঢাকা ভাসলে মানুষেরা ভাসে,
তারাও কাঁদে ঢাকাও কাঁদে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here