,

Home শিল্প-সাহিত্য কবিতা সৃষ্টিশীললেখনির আলোয় আলোকিত করেছেন কবি-তুলি আলমের কবিতা“দেওয়া নেওয়া”

সৃষ্টিশীললেখনির আলোয় আলোকিত করেছেন কবি-তুলি আলমের কবিতা“দেওয়া নেওয়া”

549
কবি-তুলি আলমের কবিতা “দেওয়া নেওয়া”

দেওয়া নেওয়া

তুলি আলম

তোমাকে ভালোবাসি..
নিজের চেয়েও অধিক আরো।
তোমাকে হারালেই,
নামবে আঁধার গহীন গাঢ়।

বায়ান্ন তাসের..
তুমি যে আমার শেষের দান।
জীবন বাজিতেও..
জিতেছি সেই যে প্রেমের মান।

আমি তো রোজ লিখি..
প্রেমের আখরে তোমার নাম।
ভালোবেসে তুমিও..
দিয়েছো আমায় দেবালয় দাম।

এই জীবনে আর..
কী হবে রাজপ্রাসাদের সুখ।
তুমি আমি দু’জনে..
ভালোবেসে সারিয়েছি অসুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here