মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ভারত থেকে মুনমুন দেব’র নির্বাক অন্তরের কবিতা “নীল বালির দাগ”

ভারত থেকে মুনমুন দেব’র নির্বাক অন্তরের কবিতা “নীল বালির দাগ”

506

~নীল বালির দাগ ~
মুনমুন দেব


সমুদ্র নিয়ে এই যে সৌখিনতা!
দেখিনি কোনদিন
শুনেছি পুরোপুরি সঁপে দেয়ার মতো
একসাথে আছে বালি লবনজল আর ঢেউ!
একবার আত্ম থেকে আত্মা হারিয়ে গেলে
আত্ম ফেরানো দায়!

প্রপঁচিত হাওয়ায় বদলে গেলে বাতাস
জলে জলাঞ্জলি চায় মন
ঠিক এইখানে এসেই
আর কোন বিরোধ রাখি না
ছেড়ে দিয়েছি ওকে, আমাদের ভিন্ন পথ
নীলকান্তের বাদামি বুক একইসাথে দেখি
সে ডুব দিয়ে রঙ ছুঁতে চায়
বেলাশেষে আমি মুছে দি তার পায়ে লাগা নীল বালি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here