বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা কলমযোদ্ধা-হামিদা পারভিন শম্পার হৃদয় ছোঁয়া কবিতা “এ কোন আমি”

কলমযোদ্ধা-হামিদা পারভিন শম্পার হৃদয় ছোঁয়া কবিতা “এ কোন আমি”

475
হামিদা পারভিন শম্পার হৃদয় ছোঁয়া কবিতা “এ কোন আমি”

“”এ কোন আমি “
হামিদা পারভিন শম্পা

~~~`
আমি তোমার প্রেমের সমাধিতে
ভালবাসার বীজ বুনেছি,
তোমার আমিকে অন্যের করে
প্রতিশোধ আজ নিয়েছি ।

তাহার মাঝে লুটিয়ে দেব
আমার বাকী জনম,
আমায় দেখে বুঝবে এখন
হৃদয় ক্ষরণ কেমন।

ভাঙ্গবো তোমার বুকের পাঁজর
বুঝবে কষ্ট কি,
ঠোঁট বাঁকানো হাসি দেখে
জানবে নষ্ট হচ্ছি।

প্রতিক্ষণে বুঝাবো তোমায়
বিশ্বাস হরণের স্বাদ,
সেইদিন বুঝবে ভালবাসায়
ছিলনা কোন খাদ।

হাসির মাঝে কষ্ট টুকু
তুমি কি খুঁজবে?
লোক দেখানো তৃপ্তির ভাষা
তুমি আদৌ বুঝবে।। ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here