বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ভারত থেকে বাংলা সাহিত্যের অন্যতম সারথি- শুভ্রা দেবের কবিতা “বেনামী সম্পর্ক ”

ভারত থেকে বাংলা সাহিত্যের অন্যতম সারথি- শুভ্রা দেবের কবিতা “বেনামী সম্পর্ক ”

433
doinik alap
শুভ্রা দেবের কবিতা “বেনামী সম্পর্ক ”

বেনামী সম্পর্ক
শুভ্রা দেব

বেনামী সম্পর্কে ভিড় করে
স্বপ্নিল ঢেউয়ের
দিনরাত ওঠানামা।

পরিণতি বিহীন
ঊর্ধ্বমুখী স্নায়ুচাপে
মন কেমনের বেলাশেষে
নীরব উচাটন।

রাত পেরিয়ে যায় এক পা, দু’পা করে,
আলোর পথে যাত্রা শুরু
অলক্ষ্যে হাসছে, চেতনার উদয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here