সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ভারত থেকে বিশিষ্ট কবি মৌসুমী কর’র কবিতা “দিনান্তের সঞ্চয় ”

ভারত থেকে বিশিষ্ট কবি মৌসুমী কর’র কবিতা “দিনান্তের সঞ্চয় ”

428
মৌসুমী কর’র কবিতা “দিনান্তের সঞ্চয় ”

দিনান্তের সঞ্চয়
মৌসুমী কর

তোমার আমার
পারস্পরিক সম্পর্কের সেতুবন্ধন
সন্ধ্যার বেলী হয়ে ফোটে
তুলসীতলার সন্ধ্যা প্রদীপ হয়
অনুপ্রেরণার আকন্ঠ মশাল
তোমার হৃদয় আমার নিশ্চিন্তের
আশ্রয় এবং প্রশ্রয়।
ভোরের রোদটা তোমাকে দেখেই
চারদিকে বিভাজিত হয়
সম্পর্কের নৈকট্যকে দেখেই সূর্য্য
ডোবার আগে আকাশে
কমলা রঙ ছড়িয়ে দিয়ে যায়।
দিনান্তের সঞ্চয় নিয়ে
আমি তখন লকারে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here