রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা আনজানা ডালিয়ার একটি অনবদ্য অনুভূতির কবিতা “সাজাও গৃহকোণ’’

আনজানা ডালিয়ার একটি অনবদ্য অনুভূতির কবিতা “সাজাও গৃহকোণ’’

401
আনজানা ডালিয়ার একটি অনবদ্য অনুভূতির কবিতা “সাজাও গৃহকোণ ’’

সাজাও গৃহকোণ
আনজানা ডালিয়া

গৃহকোণটুকু সাজিয়ে নিও নিজের মতো করে
প্রতিকোণে দিও সুখবাতি,
যার আলো ছড়াবে সারা পৃথিবী।
একপাশে টেবিলে ফুলদানি তো দিবে
তাতে থাকবে শুধুই ডালিয়া।
এ ফুল তোমার ক্লান্তি মুছে দিবে।
দুয়ারে দিবে একটা ঝুড়ি
তাতে থাকবে রোমান্টিকতা,
আর ভালোবাসার ফুলঝুরি।
বাইরের ঝুড়িটাতে থাকবে শুধু ঝগড়া
যা ভেতরে আসার অধিকার পাবেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here