রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ভারত থেকে বাংলা সাহিত্যের অন্যতম সারথি বিশ্বজিৎ করের অনন্য সৃষ্টি দুটি কবিতা

ভারত থেকে বাংলা সাহিত্যের অন্যতম সারথি বিশ্বজিৎ করের অনন্য সৃষ্টি দুটি কবিতা

409
বিশ্বজিৎ করের বিশ্বজিৎ করের অনন্য সৃষ্টি দুটি কবিতা

যখন কবিতা হারিয়ে যায়
বিশ্বজিৎ কর


উলুবনের মুক্তোগুলো পড়ে থাকে,
শশীবাবুর ফটোর শুকনো মালার মতো!
সেই যে কাটাকুটি খেলা….
মহার্ঘভাতার চুলচেরা হিসাব!

দিনের খেলা শেষ হলে,
বিশেষজ্ঞ গোলটেবিলে…..
বাবা স্বপ্নে আসেন, মা’ও-
“খোকা, হিসাব করে চলিস!”

ঠিক এই সময় কবিতা হারিয়ে যায়!

তুলসীমঞ্চ
বিশ্বজিৎ কর


তুলসীমঞ্চের জরাজীর্ণতায়,
ভুখামিছিলের অসহিষ্ণুতা…….
ঘনীভূত মেঘের বুক চিরে আলো,
“ভাত দাও! ভাত দাও!”
পোষা ময়নার ছটফটানি….
দানাপানি নেই!
চোখ বন্ধতেই ছবি ভাসে,
অকালবোধনের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here